Saturday, July 25, 2026

বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত

Date:

Share post:

ইমরান হোসেন বাগআঁচড়া প্রতিনিধি:

 

দুনিয়ার মজদুর এক হও এই স্লোগান কে সামনে রেখে বাগআঁচড়ায় মহান মে দিবস উপলক্ষে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।

বুধবার সকালে (০১/০৫/২৪) সকাল ১০টার সময় বাগআঁচড়া বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ যশোরের শার্শার বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে নিজ কার্যালয়ে মহান মে দিবস ও পূর্বে যে সকল শ্রমিক ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান পালন করা হয়।
বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান কিনার সঞ্চালনায় এই অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন দারুল আমান শিক্ষা সদন মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল রহমান, এসআই আবু সাঈদ, বাঘা ছাড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ, বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হোসেন, কোষাধাক্ষ আবুল কালাম, সমাজ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন আরো উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ ভোটারদের বক্তব্য ২৩ জনের মরণভাতা না দেয়া পর্যন্ত ২০২৪সালের কোন নির্বাচন করতে দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...