Friday, July 24, 2026

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল হোটেল শ্রমিকের!

Date:

Share post:

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে শাবলু মিঞা (২৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। রোববার (০৩ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে শহরের আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাবলু মিঞা শহরের কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে এবং আকাশতারা এলাকায় সেতু হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল বাসার।

পুলিশের এই কর্মকর্তা জানান, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনে কাটা পড়ে শাবলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সেতু হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সুনীল পাল বলেন, আজ বিকেলে শাবলু অসুস্থতার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়। পরে শুনি এখানে সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...