Monday, July 27, 2026

কালীগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

Date:

Share post:

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
এক গৃহবধূকে ধর্ষণ মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মল্লিকপুর বাজার থেকে ১ নং আসামী মেহেদী হাসান রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল ।
গতকাল শনিবার  (২৭ জানুয়ারি) সন্ধ্যার পর কালীগঞ্জ থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইনের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মল্লিকপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান রাব্বি উপজেলার মল্লিকপুর গ্রামের নজরুল ইসলামের  ছেলে।
ধর্ষণে এই মামলার অপর আসামি হলো একই গ্রামের বাদশা মিয়া ছেলে রফিকুল ইসলাম (২৫)।এই দুই আসামী ও ঘটনার বিবরণ উল্লেখ করে ২৭ জানুয়ারি ধর্ষণ মামলার বাদী বেথুলি গ্রামের ইজিবাইক চালক  কার্তিক সাহার স্ত্রীর স্বর্ণা সাহা কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণ এই  মামলা নং হলো – ২৩ ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ ধর্ষণ মামলার একজন আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে কোর্টে চালান করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...