Friday, July 24, 2026

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো ট্রাক নিহত ২

Date:

Share post:

ডেক্স রিপোর্টারঃ

যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মালবাহী ট্রাক। এতে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ট্রাকচালক পারভেজ ও তার সহকারী নাজমুল। পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে, নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে।স্থানীয় সূত্র জানায়, ভোরে মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। চিলাহাটি থেকে খুলনা যাচ্ছিল একটি মেইল ট্রেন। ট্রেনটি যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ট্রাকটি লাইনে উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাকটি জব্দ করে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...