Friday, June 26, 2026

নড়াইলে সদর মাইজপাড়া ইউনিয়নে ফুল চাষে সাফল্য আলামিনের

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে পুড়াডাংঙ্গা গ্রামে ফুল চাষে সাফল্য আলামিনের ফুল বাগান দেখতে শতশত মানুষের ভিড়।

গত ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে সরজমিন প্রদর্শনে নড়াইলের একঝাঁক তরুন সাংবাদিক দের উপস্থিতে দেখা যায় সেই যশোরের বহুল আলোচিত গদখালির ঐতিহ্যবাহী ফুলের চাষের সমাহার।সেখানে যেমন গোলাপ,রজনীগন্ধা, জাভেরিয়াসহ বিভিন্ন প্রজাতির বিদেশি ফুলের চাষ হয়, ঠিক তেমনি এ বছর প্রথমবারের মতো এখানেও  ফুলের চাষ শুরু হয়েছে।

প্রায় আড়াই একর জমিতে ফুলচাষ করে সকলের নজর কেড়েছেন এই ফুলের ব্যবসায়ী আলামিন। তার এই ব্যাতিক্রমি উদ্যোগ দেখতে প্রতিনিয়ত ছুটে আসছে ফুলপ্রেমী দর্শনার্থীরা। জানা যায় নড়াইলের কোথাও এমন ফুলের আবাদ ছিল না। এই বছরে সর্বপ্রথম সদর উপজেলার কৃষক আলামিন ফুল চাষে উদ্বুদ্ধ হয়ে নিজ জমির প্রায় আড়াই একর জমিতে ফুলচাষ আরম্ভ করে।

সেখানে গালভেরা, রজনীগন্ধা, গোলাপসহ বিভিন্ন জাতের ফুলের চাষ হচ্ছে। আল-আমিন ঢাকা রাজধানী তে আগে থেকে নিজেও একজন ফুল ব্যবসায়ী হিসাবে পরিচিত।  ফুল ব্যবসায়ী হিসেবে তিনি অনেক সুনাম অর্জন করেছেন।

তিনি ফুলচাষে তথ্য-উপাত জেনেছেন এবং সেই সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সঙ্গে নিয়মিত পরামর্শ প্রদান করছেন। ফুলচানী আলামিন মোল্লা বলেন, আমি এ বছর প্রথমবারের মতো ফুলচাষ করেছি। আশা করছি লাভবান হবো। ইতোমধ্যে অনেক ফল বাজারে বিক্রি হয়েছে। তার ফল বাগানে ৬ থেকে ৮ জন শ্রমিক নিয়মিত কাজও করে যাচ্ছেন।

আল-আমীন এর ফুল চাষের বিষয়ে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্ত রোকনুজ্জামান বলেন, এই ফুল চাষকে কিভাবে আরো বেগমান করা যায় সকলকে ফুল চাষে আগ্রহী করা যায়, সেই বিষয়ে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি নড়াইলে যেমন অনন্য ফসলে যথেষ্ট অগ্রসর হয়েছে ফুল চাষে ও ভবিষ্যত দিনগুলোতে আরো বেশি অগ্রসর হবে। তিনি আরও জানান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আলামিনকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...