Friday, July 24, 2026

সবুজ পৃথিবীর উদ্যোগে কানাডায় বৃক্ষ রোপণ 

Date:

Share post:

মোঃ বুলবুল হোসেনঃ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সবুজ পৃথিবীর উদ্যোগে বিশ্বব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে আজ ২৩ আগস্ট বুধবার আলবার্টা, ক্যালগাড়ি সিটি কানাডায় বৃক্ষ রোপণ করা হয়। বিশ্বব্যাপী সবাইকে পরিবেশ বিষয়ে সচেতন করাই হোল এই কর্মসূচীর উদ্দেশ্য। সবুজ পৃথিবীর উপদেষ্টা ও কানাডা মহিলা আওয়ামী লীগের সহ সভানেত্রী ইফফাত জাহান চৈতীর ব্যবস্থাপনায় চলে এই বৃক্ষ রোপণ। একটি দোলনচাপা ফুল গাছ রোপণের মাধ্যমে কানাডায় সবুজ পৃথিবীর বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। ইফফাত জাহান চৈতী বলেন সাধারনত কানাডায় পরিবেশ দূষণ নেই। এখানকার সবাই পরিবেশ বিষয়ে খুবই সচেতন। প্রচুর গাছ আছে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়না। তবু বিশ্ববাসীকে পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য আমাদের এই বৃক্ষ রোপণ। কানাডায় বসবাসরত বাংলাদেশীসহ বিভিন্ন দেশের লোকজনের সাথে নিজ নিজ দেশের পরিবেশ রক্ষায় ভুমিকা রাখার জন্য অনুরোধ করা হয়। সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সহিদ মাহমুদের পরামর্শে চলছে বিশ্বব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...