Saturday, January 24, 2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রতিবেশী দেশের মানুষ কে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুম্মু

Date:

Share post:

মনোয়ার ইমাম: ভারত থেকে নিউজ দাতা//
আগামী কাল পবিত্র ঈদুল ফিতর উৎযাপন হতে চলেছে সারা ভারতের বিভিন্ন যায়গায়। দীর্ঘ একমাস পবিত্র রমজান মাসের শেষে ঈদের চাঁদ দেখা গিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। আজ সেখানে ঈদুল ফিতর উৎযাপন হচ্ছে। সাথে সাথে আগামী কাল ভারতের বিভিন্ন যায়গায় অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের মুসলিম সমাজের মানুষ কে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুম্মু। তিনি ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এবং বাংলাদেশের মানুষের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের বিভিন্ন যায়গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে কোন রকম ঝামেলা না হয় তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আগামী কাল ভারতের রাজধানী দিল্লি র জমা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে।
এবং ইউ পি র ফতেপুরী মসজিদ ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে। উত্তর প্রদেশের সরকার রাস্তা আটকে যাতে কোন ভাবে নামাজ আদায় করতে না পারে তা দেখার জন্য বলা হয়েছে পুলিশ প্রশাসনিক আধিকারিকদের। কিছু কিছু যায়গায় ইন্টারনেট বন্ধ থাকবে উত্তর প্রদেশের বিভিন্ন যায়গায়। অন্যদিকে আগামী কাল পশ্চিম বাংলা র নাখোদা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে। এবং কলকাতার রেড রোডের নামাজ আদায় করা হবে।
আগামী কাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং রাহুল গান্ধী ও আর জে ডি নেতা লাল্লু প্রসাদ যাদব ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী এম পি ও ভারতের রাজ্যসভার নেতা শ্রী প্রদীপ ভট্টাচার্য এম পি এবং পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলা র বিধান সভা র বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিম বাংলা র বিধান সভা র সদস্য ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...