Monday, July 27, 2026

নড়াইল নড়াগাতীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার চার

Date:

Share post:

নড়াইল নড়াগাতীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার চার
স্টাফ রিপোর্টারঃ
নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য (ইয়াবা) ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।
গত ২ মে নড়াগাতি থানা এলাকায় চুরির ঘটনা ঘটলে নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশে নড়াগাতি থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে চুরির রহস্য উদঘাটনের লক্ষ্যে অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় এসআই (নিঃ) নজরুল ইসলাম ফোর্সসহ নড়াগাতী থানাধীন পানিপাড়া গ্রামের শাকিল আহম্মেদ (২২) কে ৩ টি চোরাই মোবাইল ফোনসহ যশোর থেকে আটক করে।
তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার সহযোগীর নাম প্রকাশ করলে পানিপাড়া থেকে তার সহযোগী শাহিনকে গ্রেপ্তার করে। এ সময় তার নিকট থেকে ১২ পিস ইয়াবা ও ১ টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয় ।
এছাড়া মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মোল্লা (৪৫) এবং মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহ আলম (২৪) কে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ।
এ সংক্রান্ত বিষয়ে নড়াইল জেলার নড়াগাতী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নড়াগাতী থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...