Friday, June 26, 2026

সবুজ পৃথিবীর ১ লক্ষ বৃক্ষ রোপণ 

Date:

Share post:

মোঃ বুলবুল হোসেন:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ও পরিবেশ রক্ষায় সবুজ পৃথিবী নামের পরিবেশবাদি সংগঠন অনেক থেকেই কাজ করে যাচ্ছে। গত ১৯ মার্চ ২০২২ তারিখে ১ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি। এর পর টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি ময়মনসিংহ, রাঙ্গামাটি, কক্সবাজার, পাবনা, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ করা হয়। আজ ২৯ জুলাই ২০২৩ তালগাছ রোপণের মাধ্যমে ১ লক্ষ তম বৃক্ষ রোপণ করেন বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সবুজ পৃথিবীর প্রধান উপদেষ্টা জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন তালুকদার, সবুজ পৃথিবী মির্জাপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন নবীন, কালিহাতী শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেন, দেলদুয়ার শাখার সাধারন সম্পাদক বিপ্লব কুমার কর্মকার, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...