Sunday, March 1, 2026

রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিতাসের কর্মচারীর মৃত্যু

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে এলাকায় ট্রেনের ধাক্কায় তিতাস গ্যাসের অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তেজগাঁও রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম- আব্দুল হাকিম (৬৭)। তিনি তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ার জয়নাল আবেদিনের ছেলে।

রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস গনমাধ্যমে বলেন, তেজগাঁও রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দায়িত্ব অ”বহেলার অভি”যোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লো”জড

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই...

অভয়নগরে গা”জা সেব”নের অ”ভিযো”গে ৪ মা’দকা”সক্তে”র জেল জ”রিমা”না

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগরের বাগদাহে গাঁজাসেবনের অভিযোগে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদেরকে...

কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সং”ঘর্ষ পুলিশসহ আ”হত ১২

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের  কার্যালয়ে আলোচনা সভা চলাকালে দলের দুই...

দাদী কে হ”ত্যা করে নাতনিকে ধ/র্ষ/ণ দুই জনের ম/র/দে/হ উ”দ্ধার

স্টাফ রিপোর্টার : দাদী কে হত্যা করে নাতনিকে ধর্ষণ: দুই জনের মরদেহ উদ্ধার। দাদি এবং নাতনি এক ঘরে ঘুমাতো। বাবা-মা...