Saturday, July 25, 2026

বাঘারপাড়ায় বিএনপি সমর্থককে কু’পিয়ে জ’খম

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের বাঘারপাড়া উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে মোহাম্মদ ইবাদুল (৩৫) নামে এক বিএনপি সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাঘারপাড়া থানাধীন পুনিয়ার হাটবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ইবাদুল বাঘারপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের মন্তাজ মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে একই গ্রামের জামায়াত সমর্থক সাকিদুল (৫০) ও তার সাথে থাকা আরও ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইবাদুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লাঠিসোটা দিয়ে মারপিট করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথায় গভীর রক্তাক্ত জখম হয়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনরা ইবাদুলকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...