Sunday, July 26, 2026

বারবাজারে যুবদল ছাত্রদল নেতাদের নামে মি’থ্যা মা’মলা প্র’ত্যাহারের দাবীতে বি’ক্ষোভ মিছিল

Date:

Share post:

হুমায়ুন কবির  কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি’র একাংশ। বুধবার বিকালে বারবাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্টান্ডে এক প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তাগণ সাবেক যুবদল নেতা শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা তানভীর রনি সহ যুবদল ও ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
বারবাজার ইউনিয়ন বিএনপির নেতা আকবর বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আজিজুল লস্কর, ইউনিয়ন যুবদলের সাংগাঠনিক সম্পাদক সোহাগ হোসেন, সাবেক সভাপতি পান্নু জোয়ার্দ্দার ও মহি বিশ্বাস প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে যুবদল নেতা শরিফুল ইসলাম ও ছাত্রদল নেতা তানভীর রনিসহ সকল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...