Sunday, July 26, 2026

কালীগঞ্জে বিএনপি’র সমাবেশ থেকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দবি 

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : 

দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবিতে সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার চাপরাইল বাজারে এ সমাবেশ করে দলটি।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম , সাইদুল ইসলাম , ইলিয়াস রহমান মিঠু , উপজেলা

যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল , উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ প্রমুখ । কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য প্রভাষক মুসা করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন , ভোট না

হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দ্রুত ভোট দিয়ে নিজেদের সম্মান বজায় রাখুন অন্যথায় আপনাদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে । এসময় তিনি বিগত সরকারের ডামি নির্বাচনেরও কঠোর সমালোচনা করেন । এছাড়াও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...