Saturday, July 25, 2026

প্র”তারনার শি”কারে হয়ে কালীগঞ্জে এসে ইজিবাইক হা”রালো সিয়াম

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
জ্যৈষ্ঠের দুপুরে খরতাপে যখন কালীগঞ্জের জনতার মোড় হয়ে মানুষ ব্যস্ত গতিতে চলাচল করছিল, ঠিক সে সময়ে এক কোণে মানুষের ভিড় দেখা যাচ্ছে।ভিড় ভেদ করে একজন এগার বছর বয়সী শিশুর গগন বিদারী রাস্তায় শুয়ে কান্নার শব্দ আশপাশের বাতাস ভারি করে তুলেছে। কাছে যেতেই জানা গেল মূল ঘটনা। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানায় এলাকার জাকির হোসেন ও নাসরিন খাতুন দম্পতির বড় ছেলে  সিয়াম আহমেদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে একটি ব্যাটারি চালিত ইজিবাই নিয়ে যায় দুইজন দুষ্কৃতিকারী। ভুক্তভোগী সিয়াম এই প্রতিবেদককে কান্না জড়িত কন্ঠে জানান,অসুস্থ প্যারালাইসড  বাবার চিকিৎসা ও সংসার চালাতে বাবার ইজিবাইকটি নিয়ে শনিবার সকালে  (২৩ মে) ঝিনাইদহ শহর থেকে লাউদিয়ায় দুইজন ব্যাক্তিকে নিয়ে আসি। লাউদিয়ায় এসে পৌঁছালে তারা বলে নলডাঙ্গা পার হয়ে লিচু নিবে।
এই কথা বলে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এসে এক জন নেমে যায়। আমি পানি খেতে গেলে অপরজন গাড়িটি  সাইট করার নাম করে নিয়ে চলে যায়। অভিযোগের জন্য থানায় গেলে তারা বলেন তুমি ছোট মানুষ, অভিভাবকের সঙ্গে এসে অভিযোগ লিখিয়ে যাও। ঋণ করে কেনা ইজিবাইকটি হারিয়ে যাওয়ায় সংসার খরচ ও বাবার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তার দু:শ্চিন্তায় শিশুটির কান্না যেন থামছিল না । শিশুটির আর্তনাদ দেখে আশপাশের ব্যবসায়ীরা তাকে কিছু আর্থিক সাহায্যও করেন। যে বয়সে সিয়ামের স্কুলে যাওয়ার কথা, সে বয়সে বাবার চিকিৎসা ও সংসার খরচের অর্থ যোগাতে বই খাতার বদলে চালাতে হয় ইজিবাইক।গত একমাস যাবত এভাবে ইজিবাইক চালিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় করে সংসার ও বাবার চিকিৎসা চালাচ্ছিল সিয়াম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুষ্কৃতিকারী চক্র তাকে টার্গেট করে উপার্জনের একমাত্র অবলম্বনটি নিয়ে  গেল। প্রাথমিকের গন্ডি পেরতে না পেরতেয় মা,বাবা ও  ছোট ভাইয়ের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে পথে নামে সিয়াম, ইজিবাইকের হ্যান্ডেল ধরে শক্ত হাতে। কিন্তু ইজিবাইকটি আজ হারিয়ে সব শেষ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন,ঘটনাটি শুনেছি। তবে  এত অল্প বয়সে ইজিবাইক চালানো তার জন্য ঝুঁকিপূর্ণ।লিখিত অভিযোগ পেলে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...