Saturday, July 25, 2026

বঙ্গে বিজেপির ঝড়ের দাপটে মমতা ক্যারিশমা শেষ

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ সারা ভারতে মোট পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ হতে চলেছে। তাতে সকাল থেকে পশ্চিম বাংলার মোট ২৯৩, টি সিটের মধ্যে প্রায় ১৯৫,সিট এগিয়ে রয়েছে বিজেপি তৃনমূল কংগ্রেসের দল ৯৭,টি সিটে এগিয়ে রয়েছে।

পীরজাদা নওশাদ সিদ্দিকী র দল আই এস এফ ভাঙড় বিধান সভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে। এবং ভারতের জাতীয় কংগ্রেস দুই টি সিট এবং বামফ্রন্টের দুই টি সিট এবং হুমায়ূন কবীর এর জন উন্নয়ন পার্টির দুই টি সিট দখল করতে চলছে। অন্যদিকে ভারতের দক্ষিণ রাজ্যে কেরালায় ক্ষমতা দখল করতে চলছে ভারতের জাতীয় কংগ্রেস ওখানে বামফ্রন্ট কে হারিয়ে দশ বছর পর ক্ষমতায় আসতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেস। এবং তামিলনাড়ু তে তালাপত্তি বিজয়ের দল ক্ষমতায় আসতে চলেছে।পান্ডিচারিতে ক্ষমতা দখল করতে চলছে বিজেপি র জোট এবং ভারতের আসাম রাজ্যের ক্ষমতা দখল করতে চলছে বিজেপি।

আজ সকাল থেকে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন জেলায় জেলায় গেরুয়া ঝড় তুলেছে বিজেপি। সকাল থেকে খাতা খুলতে থাকে বিজেপি।এখন পর্যন্ত যা ফলাফল তাতে বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে চলেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূল কংগ্রেস ১০০,সিট টপকাতে পারেনি। তবে ভারতের জাতীয় কংগ্রেস ও বামফ্রন্ট এবং হুমায়ূন কবীর এর জন উন্নয়ন পার্টি এবং আই এস এফ তারা খাতা খুলতে পেরেছে।

পশ্চিম বাংলায় তৃনমূল কংগ্রেসের হারের কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক ব্যানার্জি র উপর অতিরিক্ত বিশ্বাস করে। এবং বহু পুরানো তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মী এবং বহু পুরানো বর্তমান বিধায়ক কে বঞ্চিত করে নতুন কিছু উঠতি নেতাদের উপর আস্থা রাখতে গিয়ে এই দশা। সেই সঙ্গে তৃনমূল কংগ্রেসের নিচের তলায় নেতা ও কর্মীদের দুর্নীতি ও অহঙ্কার এবং পুলিশ প্রশাসন কে দলীয় কাজে লাগিয়ে কাজ করার ফল হিসাবে সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি।

নীচের তলায় নেতা ও কর্মীরা সাধারণ মানুষের দেওয়া সরকারি অনুদান ও ঘরের টাকা পয়সা হাতানোর ও তোলাবাজি র কারণ গরীব মানুষ তৃনমূল কংগ্রেসের বিপক্ষে অবস্থান নিয়েছে।এই কারণে তৃনমূল কংগ্রেসের বিসর্জন দিয়েছেন পশ্চিম বাংলার সাধারণ মানুষ। তবে আগামী দিনে পশ্চিম বাংলার তৃনমূল কংগ্রেসের ভবিষ্যত কি হবে তা লাখ টাকার প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...