Sunday, July 26, 2026

মা হারা মেছো বিড়াল শাবকটি বন বিভাগে হস্তান্তর করলেন ইউএনও

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ) :
ঝিনাইদহ সদর উপজেলা থেকে উদ্ধার হওয়া মেছো বিড়াল শাবকটি পরম মমতায় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
গত বুধবার দুপুরে নলডাঙ্গা বাজার থেকে স্থানীয় বাসিন্দারা মেছো বিড়ালটি উদ্ধার করে। খবর পেয়ে কালীগঞ্জ অঞ্চলের ডেপুটি রেঞ্জার ওমর ফারুক, ট্রেনার আদনান মিম ঘটনাস্থলে পৌঁছায় এবং মেছো বিড়াল শাবকটিকে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া মেছো বিড়ালটি যেন নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য খুলনা বন বিভাগ কর্তৃপক্ষের কাছে বৃহঃবার বিকালে হস্তান্তর করা হয়।
খুলনা বন বিভাগের পক্ষে খুলনা বিভাগীর রেঞ্জার ইসমাইল হোসেন,জুনিয়র ওয়ারলেস স্কাউট মোঃ শাহিন হোসেন ও ড্রাইভার শরিফুল ইসলাম ৭ দিন বয়সী এই মেছো বিড়ালটি গ্রহন করেন। মেছো বিড়ালটি খুলনা বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের দায়িত্বে থাকবে। খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, প্রাণিটির প্রকৃত নাম মেছো বিড়াল। কিন্তু অনেক এলাকায় এটিকে মেছোবাঘ নামেও ডাকে। বাঘ নামে ডাকার কারণে শুধু শুধু আতঙ্ক ছড়িয়েছে।
প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। জলাভূমি আছে এমন এলাকায় এদের বেশি দেখা যায়। প্রাণীটি জলাভূমির মাছ,ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন,বন ও জলাভূমি ধ্বংস,পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে উপকারী এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে।
তিনি আরো বলেন, এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, মাহারা মেছো বিড়ালটি হস্তান্তর করতে পেরে ভালো লাগছে। বিলুপ্তপ্রায় এসব প্রাণীর প্রতি সকলকে মানবিক হওয়ারও পরামর্শ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...