Monday, March 2, 2026

জীবনের ঝু”কি নিয়ে দাঁড়িয়ে আছে তুল্লনের কাঠের ব্রিজ

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের অধীনে তুল্লনের ঐতিহাসিক কাঠের ব্রিজ দাঁড়িয়ে আছে ভাঙাচোরা অবস্থায়।এই কাঠের ব্রিজ পেরিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে জীবন ও জীবিকার তাগিদে কৃষি জমিতে।

সেই সঙ্গে ইস্কুল ও কলেজ এর কয়েক শত ছাত্র ও ছাত্রীরা এই কাঠের ব্রিজ পেরিয়ে ইস্কুল ও কলেজ যাতায়াত করে।এই ভাঙাচোরা কাঠের ব্রিজ নিয়ে হেলদেল নেই স্হানীয় উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর।এই ব্রিজ তৈরির লক্ষে বহুবার চেষ্টা করছে কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদিক হোসেন মোল্লা।

কিন্তু আজ কোন অকারনেই ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এই ঐতিহাসিক কাঠের ব্রিজ। প্রতিদিন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের ও কালিকা পোতা গ্রাম পঞ্চায়েতের এবং মন্দির বাজার বিধান সভার কয়েক হাজার মানুষ এই কাঠের ব্রিজ পেরিয়ে যাতায়াত করে। সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবিকার তাগিদে কৃষি জমিতে চাষ বাদ করতে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে পারাপার করছে নারী ও পুরুষরা।

এই ব্রিজের দুর্দশা নিয়ে কালিকা পোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদিক হোসেন মোল্লা কে প্রশ্ন করলে তিনি বলেন যে এই ব্রিজের দুর্দশা নিয়ে তিনি কথা বলেছেন স্হানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য আতিয়ার রহমান লস্করের সাথে, খুব শিগগিরই এই ব্রিজ তৈরির লক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করবো।

এই ব্রিজের দুর্দশা নিয়ে কালিকা পোতা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির ভূমি ও বন মন্ত্রণালয়ের কর্মধক্ষ্য রহমাতুল্লাহ লস্কর বলেন যে এই ব্রিজের বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই তিন তিন বার ইঞ্চিয়ার এসে দেখে গেছেন।

দ্রুত সম্ভব কাজ শুরু হবে। কালিকা পোতা গ্রাম পঞ্চায়েতের সদস্য আতিয়ার রহমান লস্কর বলেন যে তিনি নিজের উদ্যোগে বহুবার এই ব্রিজের কাজ করছেন। মাঝে মাঝে বর্ষার সময় খারাপ হয়ে যায়। তবে তিনি এই ব্রিজ তৈরির লক্ষে এগিয়ে আসার খবর দিয়েছেন।এই গ্রামের বাসিন্দা ও পঞ্চায়েতের সদস্য আতিয়ার রহমান লস্কর এর পুত্র রাজা লস্কর বলেন যে তার বাবা সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং কৃষিজীবী মানুষের কথা চিন্তা করে বহুবার চেষ্টা করে এই ব্রিজের কাজ করেছেন নিজের উদ্যোগে।

কিন্তু কিছু অসাধু মানুষ এই ব্রিজের মূল্যবান কাঠ খুলে নিয়ে বাড়ির কাজে লাগিয়ে ব্যাবহার করছেন। তিনি বলেন যে তার বাবা সাধারণ মানুষের কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব এই মূল্যবান ব্রিজের কাজ শুরু করবেন। তার আশা সাধারণ মানুষের সহযোগিতা পেলে অবশ্যই এই ব্রিজ তৈরির লক্ষে এগিয়ে আসবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ইজরায়েল ও আমেরিকা ইরানের উপর হাম”লার প্রতি”বাদে কলকাতায় বামফ্রন্টের প্রতি”বাদ মিছিল

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল থেকে আজ পর্যন্ত এশিয়ার বৃহত্তম দেশ ইরানের উপর বর্বর রচিত মার্কিন ও...

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরি”মানা

হুমায়ুন কবির , কালীগঞ্জ,  ঝিনাইদহ, প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে...

কেশবপুরে স্বেচ্ছাসেবকদলের নেতাকে ফেসবুকে ডেকে এনে বেধ”ড়ক মা”রপি’টের অ”ভিযোগ

ইমরান হোসেন (কেশবপুর)  যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ডেকে এনে প্রকাশ্যে মারধর ও নগদ ১৭ হাজার ৫০০...

দায়িত্ব অ”বহেলার অভি”যোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লো”জড

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই...