Tuesday, July 28, 2026

রৌমারীতে ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Date:

Share post:

লিটন সরকার রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারীতে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি বুধবার রৌমারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি রৌমারী। প্রতি বছরের ন্যায়, শীতকালীন এই প্রতিযোগীতায় অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, ভলিবল ও বিভিন্ন প্রতিযোগীতায় উপজেলা পর্যায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,রৌমারী,কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংগঠক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। পুরো প্রতিযোগীতা পরিচালনা করেন,ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার

আলাউদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পুরো প্রতিযোগীতা পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মুক্তার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...