Wednesday, July 29, 2026

নড়াইলের দুটি সংসদীয় আসনে বিভিন্ন দলের ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

নড়াইলের ৯৩-৯৪ দুই সংসদীয় আসনে বিভিন্ন দলের ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৯ ডিসেম্বর (সোমবার) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এবং সহকারী রিটার্নিং অফিসারদের কাছে সংসদীয় আসন-৯৩.নড়াইল-১,ও সংসদীয় আসন-৯৪ নড়াইল সদর ও লোহাগড়া-২)–এ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে একজন নারী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

নড়াইল-১ আসন (কালিয়া উপজেলা ও সদর উপজেলার একাংশ) থেকে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও নড়াইল জেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল আজিজ জাতীয় পার্টির মনোনীত মো: মিল্টন হোসেনসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী।

অন্যদিকে নড়াইল-২ আসন (লোহাগড়া উপজেলা ও সদর উপজেলার একাংশ) থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের ড. ফরিদুজ্জামান ফরহাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. মনিরুল ইসলাম,জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমীর মো. আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা শাখার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবদুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো. সোয়েব আলী এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিনসহ অন্যান্যরা।

মনোনয়ন সংগ্রহ ও জমার বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান, নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা যায়, নড়াইল-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ১৫৫ জন এবং নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৯৮৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...