Saturday, July 25, 2026

উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৪শে জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে “দুয়ারে সরকার” কর্মসূচি। এর মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ প্রায় ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, কৃষক সম্মান নিধি, রেশন কার্ড সংশোধন, ভোটার তালিকা প্রণয়ন সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প।

আজ সকাল ১১টা থেকে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ডের অধীনে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে, ঘোলা নওয়াপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে এই কর্মসূচি। সাধারণ মানুষের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ মাসকিনা‘র নেতৃত্বে পঞ্চায়েতের সকল আধিকারিকরা পরিষেবা দিতে উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুতুবুদ্দিন লস্কর, মৈনুল ইসলাম, আলাউদ্দিন হালদার, ঘোলা নওয়াপাড়া গ্রামের পঞ্চায়েত সদস্য রামিজ রাজা (সোহেল ওরফে হিরো) সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সকাল থেকেই বিশাল সংখ্যক মানুষ নিজেদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানান।

উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ মাসকিনা সকল অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও আধিকারিকদের ধন্যবাদ জানান এবং এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেককে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...