Saturday, July 25, 2026

মণিরামপুর মাদ্রাসায় ছাত্রদের কম্বল বিতরণ

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের মণিরামপুর হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ আলোকিত সমাজসেবক মেহেদী হাসান দীপুর অর্থায়নে এবং বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় মদনপুর হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদনপুর সম্মিলনি ডিগ্রী কলেজের প্রভাষক সাইদুর রহমান, বাগডোব মাদ্রাসার শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আব্দুর রশিদ, আব্দুল গফুরসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেশ, জাতী, মুসলিম উম্মার শান্তি কামনা এবং মৃত বাবা-মায়ের রুহের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...