Saturday, July 25, 2026

মোস্তাহার মিয়া মোস্তাকের সেরা ভলান্টিয়ার স্টার অ্যাওয়ার্ড জয়

Date:

Share post:

মোস্তাহার মিয়া মোস্তাকের সেরা ভলান্টিয়ার স্টার অ্যাওয়ার্ড জয়

শাহিদুর রহমান দিরাই উপজেলা প্রতিনিধিঃ

এম.কে ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সুরমা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক একজন উদীয়মান তরুন সমাজকর্মী হিসেবে পরিচিত পেয়েছেন তাঁর নানান সমাজসেবা মূলক কর্মের মধ্য দিয়ে। সমাজের নানান সমস্যায় তিনি এগিয়ে গেছেন বারংবার। সমস্যা সমাধানের চেষ্টা করেছেন বিভিন্ন প্রক্রিয়ায় এবং সেই ধারা চলমান রয়েছে।

মোস্তাহার মিয়া মোস্তাকের সমাজ উন্নয়ন কাজের নিদর্শন স্বরূপ বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন তাঁকে কেন্দ্রীয় সহ প্রদান হিসেবে মনোনীত করেন।

গত ৮ এপ্রিল ঢাকাস্থ বাংলাদেশ ফটো সাংবাদিক এসোসিয়েশন হল রুমে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন কর্তৃক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংগঠনের সেরা সমাজকর্মীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে মোস্তাহার মিয়া মোস্তাক সেরা ভলান্টিয়ার স্টার অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।

এ সময় অ্যাওয়ার্ড, ক্রেস্ট, মেডেল, নগদ অর্থ তুলে দেন সাবেক বিচারপতি মোঃ তারিক হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান, চেয়ারম্যান, মৎসবিদ্যা ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী আবু বকর সিদ্দিক এবং বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশন প্রধান, অতিরিক্ত প্রধান সেচ্ছাসেবক লায়ন আবুল কালাম আজাদ প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...