Sunday, July 26, 2026

হাওড়ার গ্রামীণ এলাকা উদয় নারায়ণ পুর এলাকা জলের তলায় ত্রাণ বিতরণের কাজে পুলিশ বাহিনী

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

ভারী বৃষ্টিপাতের কারণে এবং ডি ভি সি র হঠাৎ করে জল ছাড়ার কারণে পশ্চিম বাংলার হাওড়া জেলার বিভিন্ন যায়গায় বন্যা দেখা দিয়েছে।এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। উদ্ধার কাজে নেমে পড়েছে হাওড়া জেলার গ্রামীণ পুলিশ বাহিনী।

তারা উদয় নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ও জল এবং বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও খিচুড়ি রান্না করে দেওয়া হয়েছে। ত্রাণ নিতে এগিয়ে এসেছেন বন্যা কবলিত এলাকার মানুষ। উদ্ধার কাজে অংশ নিয়েছে প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে বোড নিয়ে খাদ্য বিতরণ করছে পুলিশ বাহিনী। বন্যা কবলিত এলাকার মানুষ কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সকল বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাথে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিদের্শ দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার শ্রী সোয়েটা বাগগোলা আই পি এস ও হাওড়া পুলিশের কমিশনার শ্রী প্রবীণ ত্রিপাঠী আই পি এস একসাথে বন্যা কবলিত এলাকায় কাজ করছে তাদের পুলিশ বাহিনী নিয়ে। তবে দামোদর ভ্যালি কর্পোরেশন এর জল ছাড়তে এই ভয়াবহ আকার নিয়েছে বন্যার।তার উপর কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের প্রভাব ফেলেছে হাওড়া গ্রামীণ এলাকায়।

সেই সঙ্গে খবর পাওয়া গেছে যে হুগলি জেলার আরামবাগ এলাকায় বন্যার পানি ঢুকে বিভিন্ন এলাকায় ভাসিয়ে দিয়েছে । সবুজ ফসলের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। হুগলি জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে উদ্ধার কাজে নেমে পড়েছে প্রশাসনের কর্মকর্তারা। ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে আরামবাগের বিভিন্ন যায়গায়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...