Sunday, July 26, 2026

মনিরামপুরের সাংবাদিক আতাউরের বাড়ি ভাঙচুর ও লুটপাট

Date:

Share post:

শাহাজান শাকিল, মনিরামপুর :

যশোরের মনিরামপুরে সাংবাদিক আতাউর রহমানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের এর ঘটনা ঘটেছে। আতাউর রহমান দৈনিক নওয়াপাড়া পত্রিকার দূর্বাডাজ্ঞা প্রতিনিধি।

গত ৫ আগষ্ট রাতে দূর্বাডাজ্ঞা ইউনিয়নে অবস্থিত তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আতাউর রহমান অভিযোগ করেন,বিএনপির নেতা আলতাফের হুকুমে তার বাড়ি ভাংচুর করে লুট পাট করে আনুমানিক ৫লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় তার বসত বাড়িতে আগুন জ্বালিয়ে সব সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে।স্থানীয়রা বলেন, আতাউর খুবই ভালো ছেলে সে কারোর সাথে ঝগড়া বিবাদ বা শত্রুতা মূলক কোন কাজ করে না। তার বাড়িতে ক্যানো লুটপাট ও ভাঙচুর হলো?আতাউর বিভিন্ন সময় এলাকার খারাপ জিনিস তুলে ধরে হয়তো সেই কারনে তার বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।

এ ঘটনার এলাকাবাসী সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।এ বিষয়ে বিএনপি নেতা আলতাফের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...