Saturday, July 25, 2026

ভালোবাসা নয় মানুষ বদলায়

Date:

Share post:

ভালোবাসা নয় মানুষ বদলায়

কলমে: সিংগার জুলী

আমার কাছে মনে হয়- ভালোবাসা চির সত্য এবং চির সুন্দর।
অনেকেই অভিযোগ করে, এই ভালোবাসা নিয়ে।
ভালোবাসা নাকি বদলে যায়, ভালোবাসার নাকি ধরণ কিংবা রং বদলায়। ” আসলেই কি তাই….?
মোটে ও না….!!


আমি বলব,ভালোবাসা বদলায়, কথাটা একেবারেই ভুল।
ভালোবাসা কোন তরল পদার্থ নয় যে
যেখানে সেখানে, বা যে, সে, পাত্রে রাখলে সেটা বদলাবে।

বদলায় তো ভালোবাসি কথাটা যারা বলে,সেই মানুষ নামক পদার্থটি। যাকে তরল পদার্থের সাথে তুলনা করা যায়।

কারণ মানুষ হলো এমন এক পদার্থ
তাকে আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রেই, তার রূপ ধারণ করবে।
যখন যে পাত্রে সে থাকবে,
সেই পাত্রে তরল পদার্থের মত তাদের ভালোবাসাকে বদলাবে। সে পাত্রে মানুষ তাদের চরিত্র কে ধারণ করবে।
তাই আমি বলব ভালোবাসার রং কখনো বদলায় না।

বদলে যায় শুধুমাত্র –
মানুষের নিজ মুখে ভালোবাসি বলা কথাটি
প্রকাশ করার ধরণ।
বদলে যায় মানুষের চারিত্রিক রং আর চারিত্রিক চাহিদা।
তারপর আমরা দুষ দেই ভালোবাসার।

 

যতদিন পর্যন্ত মানুষ নিজের মনকে, নিজের চরিত্রকে,
ঠিক রাখতে পারবেনা,
নিজের ভালোবাসাকে, পছন্দকে, নিজের মনের আয়ত্বে রাখতে পারবে না,নিজের বদলে যাবার ধরনকে ঠিক রাখতে পারবে না,,
ঠিক ততদিন ভালোবাসাকে মিথ্যে অজুহাত দিবে।

 

তবুও মানুষ নামের পদার্থ গুলো নিজেকে কখনোই শুধরাবে না।
আর এটাই হলো মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...