Sunday, July 26, 2026

সিরাজগঞ্জে ডিভোর্সের একদিন পর গৃহবধূর আত্মহত্যা

Date:

Share post:

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ডিভোর্সের একদিন পরেই এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১২ টার সময় উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে ঘটনাটি ঘটে।  ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব ঘটনাস্থলে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গুড়মা গ্রামের মুঞ্জিল হকের ছেলে রাসেল হোসেনের (২২) সাথে প্রতিবেশী শহিদুল ইসলামের মেয়ে পূর্ণিমা খাতুনের (১৮) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে তারা পরিবারের অসম্মতিতে বিয়েও করেন। এ নিয়ে উভয় পরিবারের মাঝে অশান্তি লেগেই ছিল। প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ কারণে নিরুপায় হয়ে ২৫ জুন রাতে, গ্রামের লোকজন  উভয় পরিবারের সম্মতিতে এক সালিশ বৈঠকে বসেন।’
সেখানে ছেলে মেয়ের অসম্মতি থাকার পর মাত্র দেড় লাখ টাকায় তাদের কে খোলা তালাক করানো হয়। পরে আজ পূর্ণিমা খাতুন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...