Sunday, July 26, 2026

কালিগঞ্জে এসএসসি ব্যাচ ০৬ এর আয়োজনে তাপদাহে ব্যতিক্রমী আয়োজন

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ,(ঝিনাইদহ) :

ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলা এসএসসি বাধাহীন ০৬ ব্যাচ এর সার্বিক সহযোগিতায় তীব্র তাপদাহে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত ও খাবার স্যালাইন ও ছাতা বিতরণের এক ব্যতিক্রমী আয়োজন করা হয়।

বুধবার শহরের মুরগি হাটা মোড়ে এসএসসি ২০০৬ ব্যাচের বিভিন্ন সদস্যকে নিয়ে তাপদাহে ঘর থেকে বের হওয়া শ্রমজীবী রিকশা,ভ্যানচালক ও সাধারণ মানুষের মাঝে প্রচন্ড গরমের কিছুটা প্রশান্তি দিতে বিশুদ্ধ পানি, শরবত,খাবার স্যালাইন ও ছাতা বিতরণ করেন।এসময় ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন এসএসসি বাধাহীন ০৬ ব্যাচের।

পানি পানকারী রিকশা চালক শহিদুল জানান, প্রচন্ড গরমে বাধ্য হয়ে পরিবার-পরিজনের কথা চিন্তা করে রিকশা চালাতে বের হয়েছি। আপনাদের দেওয়া ঠান্ডা শরবত ও স্যালাইন পানি খেয়ে আমার তৃষ্ণা মিটলো,তৃপ্তি পেলাম এই ছাতাটা পেয়ে আমি রোদ থেকে নিজেকে বাঁচিয়ে রিক্সা চালাতে পারব । এ ধরনের মহৎ কাজ করায় দোয়া রইল।

বাধাহীন ০৬ ব্যাচের সদস্য মিশন আলী জানান,আমরা আমাদের এই নিজস্ব অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করেছি, জানিনা এতে তাদের কতটুকু উপকার হবে। তবে আমাদের এই এসএসসি ২০০৬ ব্যাচ চেষ্টা করবে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...