Saturday, July 25, 2026

যশোরে কুয়াদা বাজারে কাঁচামালের দাম  উর্ধ্বগতি

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোরে কুয়াদা বাজারে কাঁচামালের দাম উর্ধ্বগতিতে বেড়ে চলেছে তার দেখার কেউ নেই। সোমবার বিকালে কুয়াদা বাজারে কাঁচামালের দাম   উর্ধ্বগতি দেখা যায়। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, আলুর প্রতি  কেজি ৫০ টাকা, পিয়াজের কেজি ৭৫ – ৮০ টাকা, কাঁচাঝালের কেজি ২০০ টাকা, শুকনা মরিচ প্রতি কেজি  ৪৫০ – ৫০০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, পাতাকপি প্রতি কেজি ৪০ টাকা, রসুন প্রতি কেজি ১৮০ – ২০০ টাকা, করলার প্রতি  কেজি ৬০ টাকা, কাঁচকলা প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ৭০ টাকা, ওল প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকা, লাউ পিস ৪০ – ৫০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৫০ – ৬০ টাকা, কেজি ধরে বিক্রি হচ্ছে। বাজারে আসা সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন, বাজারে মালের দাম  উর্ধ্বগতি দেখা যাচ্ছে। আমাদের মতো খেটে খাওয়া মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।  জনগণ চায় বাজার স্বাভাবিক হোক। তারা বলেন আলু পিয়াজ রসুন কাঁচাঝাল যদি স্বাভাবিক হতো তাহলে আমাদের মতো খেটে খাওয়া মানুষের পক্ষে সক্ষম হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...