Sunday, July 26, 2026

ধামইরহাটে পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে অভিনেতা ইমরান হাশো

Date:

Share post:

মোঃ মমিনুর রহমান,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে পরিবারের সকল সদস্যদের নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইমরান হাশো।
গতকাল ধামইরহাট পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জিসান (সাবেক মল্লিকা সিনেমা হল) সিনেপ্লেক্সে টিকিট কেটে দর্শকদের সাথে ‘লাল শাড়ি’ সিনেমা উপভোগ করেন সময়ের ব্যস্ত অভিনেতা ইমরান হাশো। সরকারি অনুদানে নির্মিত দর্শক নন্দিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও রোমান্টিক হিরো সাইমন সাদিক জুটির এই ছবিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, ছোট পর্দার জনপ্রিয় রাশেদ মামুন অপু, শাহেদ আলী ছাড়াও এনটিভি তথা উত্তরবঙ্গের সেরা পারফর্মার নওগাঁর পত্নীতলার কৃতি সন্তান ইমরান হাশো।
এই সিনেমাটিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন মিডিয়া জগতের পরিচিত মুখ ইমরান হাশো। “লাল শাড়ি” সিনেমায় অপু বিশ্বাসের শ্রাবণী নামের চরিত্রে তার বান্ধবী চাঁন সুন্দরী নামে অভিনয় করেছেন। এই সিনেমার মাধ্যমে প্রযোজনায় এসেছেন নায়িকা অপু বিশ্বাস।
থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র ও রঙ্গনা নাট্যগোষ্ঠীর অভিনেতা ইমরান হাশো জানান, “লাল শাড়ি” ছবিতে আমার অভিনয় জীবনের সেরাটা দিয়ে চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেওয়ার জন্য, আমি সকলকে হলে গিয়ে সিনেমা দেখার অনুরোধ করছি।
উত্তরবঙ্গের বগুড়ার সন্তান চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচিত্রের ১ম অবদান হিসেবে এই ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে, বাংলাদেশের তাতি গোষ্ঠীর জীবন মানের উপর এবং হারানো ও বিলুপ্ত কিছু দেখতে পাবে দর্শকরা এই সিনেমায়।
এদিকে সিনেমা হলে ইমরান হাশো’র উপস্থিতিতে তাঁর ভক্ত অনুরাগীরা ভিড় জমাচ্ছেন জিসান সিনেপ্লেক্সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...