Sunday, July 26, 2026

ভালুকায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Date:

Share post:

মোঃ মিজানুর রহমান বাহার, ভালুকা উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির উদ্যোগে ২৩ জুন শুক্রবার বিকেলে ভালুকা বাজারে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান, জাতীয় সংসদ সদস্য ( সংরক্ষিত আসন-৩২৬) মনিরা সুলতানা মনি। এছাড়াও উপস্থিত ছিলেন, মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শ্রী বজেন দাস, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান তালুকদার, বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আ. ফ.ম আফজাল হাসান, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, উপজেলা যুবলীগ নেতা খন্দকার কানন হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, সাধারন সম্পাদক আদি আহমেদ সাকিল, মুক্তিযুদ্ধ মঞ্চ ভালুকা উপজেলা শাখার সভাপতি হাসান আলী জনি, সাধারন সম্পাদক হাসান আহাম্মেদ শাকিল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহানাজ আক্তার শানু, উপজেলা যুব মহিলালীগ সভাপতি ফিরুজা আক্তার প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...