Saturday, July 25, 2026

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় বিএনপিনেতা শহীদ ইকবাল

Date:

Share post:

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন উপজেলা বিএনপি’র আহŸায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে নিজ গাড়ি যোগে বেনাপোলে যাবার সময় মণিরামপুর- ঝিকরগাছা সড়কের কদমবাড়ীয়া মসজিদের কাছে পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে শহীদ ইকবালসহ ৩জন সামান্য আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর পৌরশহরের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অ্যাড. শহীদ ইকবাল হোসেন জানান, ভারতে চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপের জন্য তিনি তার ব্যক্তিগত জিপ গাড়িযোগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে উপজেলার কদমবাড়ীয়া মসজিদের পাশে পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে তার গাড়িটি রাস্তার খাদে উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা শহীদ ইকবালের ডান হাত, তার ব্যক্তিগত সহকারি হারুন অর রশিদ ও তার শ্যালিকার মেয়ে তোহা সামান্য আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পৌরশহরের রোকেয়া ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শহীদ ইকবাল কিছুটা সুস্থ হলে বিকেলের দিকে আবারো তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। শহীদ ইকবাল হোসেন দ্রæত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...