Sunday, July 26, 2026

চবিতে’ থামছেই না সাংবাদিক হেনস্তার ঘটনা

Date:

Share post:

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

চবিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হেনস্তার ঘটনায় ছাত্রলীগের ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। গত শুক্রবার (১৬ই জুন) বেলা ১১টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদের দুই নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নির্বাচনে বাধা দেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নূর উদ্দিন খান, শেখ আহাম্মদ, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরমান হোসাইন রুমান এবং ছাত্রলীগ কর্মী মো. তামজিদুল ইসলাম। এছাড়া শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপের অনুসারী ও ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমরান বিন হামিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই সেশনের শিক্ষার্থী কাজি মেহেদী হাসানসহ বেশ কয়েকজন তাদের সহযোগী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। এসময় ঘটনার ভিডিও ফুটেজ ধারণ না করা সত্ত্বেও নূর উদ্দিন খান একজন সাংবাদিককে ‘ভিডিও কেন করছো?’ বলে মোবাইল চেক করতে চাইলে ওই সাংবাদিক প্রতিবাদ জানান। পরে নুর উদ্দিন ও তার অনুসারীরা সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে হেনস্তা করেন।

সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেন। চবিতে একের পর এক চলতেই আছে সাংবাদিক হেনস্তা,পেশাগত কাজে বাধা ও হুমকি-ধমকির মতো ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চবি উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, অপরাধীদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারের ব্যবস্থা করা হবে। তিনি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন।

কয়েক মাস আগে( গত ৯ই ফেব্রুয়ারী) পেশাগত দায়িত্ব পালনের সময় চবি ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্স ও বাংলার মুখের প্রায় ১৫ নেতাকর্মীর হেনস্তার শিকার হন চবিসাস সদস্য(সাংবাদিক) ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তার।এভাবে একের পর এক ঘটনা ঘটেই চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...