Saturday, July 25, 2026

জুন মাস থেকে সুন্দরবনের সব পাশ- পারমিট বন্ধ  

Date:

Share post:

সুমন হাসান,কয়রা খুলনা প্রতিনিধি: 

প্রতি বছরের ন্যায় এবছরও জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস সুন্দরবন বন্ধ থাকবে বলে জানা গেছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ সূত্রে জানা যায়, এই তিন মাস সুন্দরবনে বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া প্রজন্ম হয়। সুন্দরবনের কোল ঘেষে গড়ে উঠছে খুলনা জেলার ৪ টি থানা দাকোপ,ডুমুরিয়া,পাইকগাছা ও কয়রা এসব থানার কয়েক লক্ষ দরিদ্র জনগোষ্ঠী সুন্দরবনের উপর নির্ভরশীল।

এ বিষয়ে কথা হয় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে মঠবাড়ি কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা ও উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা গ্রামের বেশ কিছু জেলের সাথে। তারা বলেন, সুন্দরবন আমাদের এক মাত্র জীবিকা নির্বাহ করার জায়গা সেটি বন্ধ হলে চরম অর্থনৈতিক সংকটে পড়তে হবে আমাদের ‘কে’। বর্তমান নিত্যপণ্যের যে চড়া দাম তা কিনে খেতে ভোগান্তি পোয়াতে হবে তার ভিতরে আবার ছেলে,মেয়েদের লেখা পড়ার খরচ চালাতে হবে সেটি বা কি করে চালাবো বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের একটাই দাবি তিন মাসের জায়গায় যদি এক মাস বা দেড় মাস সুন্দরবন বন্ধ থাকে তাহলে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতাম ।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগ ও পরিবেশ বন মন্ত্রণালয় থেকে সুন্দরবনের জেলেদের জন্য কোনো খাদ্য সহযোগিতা দেওয়া হয় না। কিন্তু তাদেরকে তিন মাস খাদ্য সহযোগিতা দেওয়া জন্য সরকারের কাছে লিখিত আবেদন করা হয়েছে আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...