Sunday, July 26, 2026

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১শত ৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জুয়েল বিশ্বাস (৩৩) ও মিনু আক্তার ময়না (৪০)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জুয়েল যশোর জেলার চৌগাছা থানার বুড়িন্দিয়া গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে ও ময়না যশোর কোতোয়ালি মডেল থানার খড়কী গাজীর বাজারের মৃত মতিয়ার রহমানের মেয়ে। সোমবার (১৫ মে) সকাল আনুমানিক সাড়ে নয়টায় কোতোয়ালি মডেল থানাধীন মহিলা কলেজ সংলগ্ন বনবিথী লেন ওয়াপদাপাড়া পাড়ায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ তাদের ফেনসিডিলসহ গ্রেফতার করে। ঘটনার বিবরণ অনুযায়ী আজ সকাল আনুমানিক সাড়ে নয়টায় যশোর গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলাম, এএসআই শেখ কামরুল আলমদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জুয়েল ও ময়না কে ১ শত ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ১৫ হাজার টাকা।

এ সংক্রান্ত বিষয়ে এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত পরিচালিত অভিযানের অংশ হিসাবে আজকের এ অভিযান। এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...