Tuesday, July 28, 2026

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

Date:

Share post:

সুমন হাসান, কয়রা ( খুলনা) প্রতিনিধি
খুলনা জেলার কয়রা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদি ইউনিয়নের এক অসহায়  কৃষকের প্রায় ৩বিঘা জমির ধান কেঁটে মাড়াই করে ঘরে তুলে দিলেন।
শুক্রবার সকাল ৮ টায় কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ মিলে প্রধানমন্ত্রীর নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে স্বতষ্ফুর্থভাবে সকলে এ মানবিক কাজে অংশ গ্রহন করেন। প্রখর রোদে পুড়ে এক কৃষকের ধান কেঁটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে মানবিকতার দৃষ্ঠান্ত স্থাপন করেছেন কয়রার স্বেচ্ছাসেবকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন এলাকার লোকজনসহ কৃষকপরিবার কয়রা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের এই মানবিক কাজের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এবং জেলা কমিটির আহবানে সাড়া দিয়ে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের চন্ডিপুর  গ্রামের ১ নং ওয়ার্ডের অসহায় কৃষক মোঃ নজরুল ইসলাম এর  প্রায় তিন বিঘা জমির ধান কেঁটে দিয়েছেন কয়রা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। ধান কাঁটা কর্মসুচিতে অংশ গ্রহন করেন কয়রা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের  সদস্য জি এম আব্দুর রকিব,জেড এম হুমায়ূন কবির (নিউটন) , মোঃ রমজান আলী,বাবু দেবাশীষ,ড: প্রিন্স, মোঃ আবু মুসা,বাবু মনিশংকর সহ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...