Tuesday, July 28, 2026

নৌকা মার্কার প্রচারণায় নূরে আলম সিদ্দিকীর পথসভা

Date:

Share post:

নৌকা মার্কার প্রচারণায় নূরে আলম সিদ্দিকীর পথসভা

আলিফ আলিফা গাজীপুর প্রতিনিধিঃ

আসন্ন সংসদ নির্বাচনে এমপি প্রার্থী নূরে আলম সিদ্দিকী শুক্রবার বিকেলে গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের ডালজোড়া ইউনিয়নস্থ বাসুরা চা বিলাস ত্রী মোড়ে নৌকার পক্ষে পথ সভা করেছেন। পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন- স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা, মেহনতি মানুষের প্রতীক নৌকা।

আসন্ন নির্বাচনে এই নৌকা প্রতীককেই আমাদেরকে জয়লাভ করাতে হবে। তা না হলে, আপনি-আমিসহ দেশের শান্তি প্রিয় কোন মানুষই শান্তিতে থাকতে পারবে না। আগুন সন্ত্রাসীদেরকে ক্ষমতায় আনলে তারা দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করবে। খুন-রাহাজানি বেড়ে যাবে। থমকে যাবে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন।

তিনি আরো বলেন- কাজেই আমাদেরকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বাইরে ভোট দেয়ার সুযোগ নেই। ওই পথসভায় গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত, কালীয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, ছাত্রলীগ নেতা রায়হান, কালীয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মহসিনুজ্জামান, কাশিমপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, কালিয়াকৈর পীর মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ও নেপাল বাবু বক্তব্য রাখেন।

ডালজোড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন- ওয়ার্ড মেম্বার আলম হোসেন ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মজিরন নেছাসহ ডালজোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক সাধারণ মানুষ। পথসভা শেষ এমপি প্রার্থী নূরে আলম সিদ্দিকী কালিয়াকৈরের দেওয়াইর বাজার, চিনাইল পাগলার ধাম, ডুবাইল বাজার ও জালশুকা বাজারে নৌকার পক্ষে ভোটদানের কারণ উল্লেখিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণের মাধ্যম শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...