Friday, July 24, 2026

ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

Date:

Share post:

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ
 ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্স ভবনের  ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।
 ২২ জুন রবিবার সকাল ৮টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠের উত্তর-পূর্ব কোনে ক্রিকেট একাডেমী সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি (এমপি)
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বর্তমান সরকারের ক্রীড়ার  মানোন্নয়নে  গৃহীত নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন।তিনি  ঝিকরগাছার ক্রীড়াঙ্গণের ধারাবাহিক সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ ও মাদকমুক্ত নৈতিক বোধসম্পন্ন একটি সুস্থ সমাজ বিনির্মাণ সম্ভব। সব ধরনের ক্রীড়াসহ সৃজনশীল কাজে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, ফ্রেন্ডস টোয়েন্টির সাধারণ সম্পাদক শাহাজান আলী, ক্রীড়া ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক আরাফাত কল্লোল, প্রশিক্ষক হাবিবুর রহমান বাশার, অনূর্ধ্ব ১৯ সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান, মমিন উদ্দিন, ক্রীড়া শিক্ষক আবু হাসান,সাবেক ফুটবল খেলোয়াড় মাধব ঘোষ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক এমামুল রাজিব সবুজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা নওয়াজীস ইসলাম রিয়েল প্রমুখ।
ঝিকরগাছা ক্রীড়ামোদী মানুষের দীর্ঘদিনের দাবি পুরণে বিএম হাইস্কুল মাঠে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিতব্য কমপ্লেক্স ভবনটিতে সুপ্রশস্ত ভিআইপি ও সাধারণ গ্যালারি  মঞ্চ,ওয়াশরুম,কনফারেন্স রুম সহ বহুমুখী উন্নয়ন  পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান  সংরক্ষিত নারী আসনে এমপি সাবিরা সুলতানা মুন্নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...