Saturday, July 25, 2026

কুয়াদা বাজারের কাপড় ব্যবসায়ীর বি”ষপা’নে মৃ”ত্যু ঋ’ণ ও সু”দের টাকার চাপকে দায় 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারের পরিচিত কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৪৫) বিষপানে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত হারুন আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে যশোরের বিনোদিয়া পার্ক এলাকায় তিনি ঘাস মারা বিষ পান করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও এলাকাবাসীর দাবি, ব্যাংক ঋণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া সুদের টাকার চাপে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আর্থিক সংকট ও ঋণের বোঝা বহন করতে না পেরে তিনি এ ধরনের চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের ধারণা।

জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে কুয়াদা বাজারে কাপড় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...