Saturday, July 25, 2026

রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) রাজারহাট বাজারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি মুন্সি  নাজমুল হোসেন এর সভাপতিত্বে এবং

রাজারহাট  সমাজ কল্যাণ সংস্থার হিসাবরক্ষক মোহাম্মদ ওসমান গনির সঞ্চালনায়

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা শেখ আহসান স্যার। তিনি তার বক্তব্যে বলেন, রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুন্সি মোঃ নাজমুল হোসেন বলেন, রাজারহাট সমাজ কল্যাণ সংস্থা সবসময় সমাজের কল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছে। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সঙ্গে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংস্থার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা সমাজের উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরে সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...