Sunday, July 26, 2026

নড়াইল সদরে রেল ব্রিজের পাশ থেকে মর”দে’হ উ”দ্ধা’র করেছে পুলিশ

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজের পাশের বিলের মধ্যে থেকে শরিফুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে। নিহত শরিফুল ইসলাম যশোর সদরের হাশিমপুর এলাকার ইন্তাজ আলী তরফদারের ছেলে।

পুলিশ জানায়, তুলারামপুর ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সেই সাথে শরিফুলের মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডিকার্ড ও চার হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

তুলরামপুর এলাকার স্থানীয় সাহেব মোল্যা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর আজ দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফুল ইসলামের গায়ে আঘাতের তেমন কোনো চিহৃ দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...