Sunday, July 26, 2026

সতীঘাটায় সড়ক দু”র্ঘটনায় নি”হত ১

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর  সদর উপজেলায় সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে চুকনগর মহাসড়কে বিট পারাপারের সময়  নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন  চালক  অহিদুল ইসলাম  (৩৫)  নিহত হয়েছেন।

এ ঘটনায় তারই ছোট ভাই প্রতিবন্ধী তৌহিদুর রহমান  (২৫)  আহত হয়েছেন। পরে আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা এস এস ও ফিরোজ হোসেন উদ্ধার করে নিজ গাড়িযোগে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

৪ ফেব্রুয়ারি  বুধবার ভোররাত আনুমানিক ৬ টার দিকে সদর উপজেলার চুকনগর মহাসড়কে কামালপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে সড়কের  এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, যশোর মনিরামপুর উপজেলার চিনেটোলা আমিনপুর গ্রামে নুরুজ্জামানের দুই  ছেলে নিহত অহিদুল ইসলাম এবং আহত প্রতিবন্ধী তৌহিদুর ইসলাম ।

এই সড়ক দুর্ঘটনার বিষয় আহত প্রতিবন্ধী তৌহিদুল ইসলাম  জানান, আমরা বিতলী ব্যবসা করি, প্রতিনিয়ত আমরা দুই ভাই নসিমন যোগে বিভিন্ন স্থানে বিচালি কিনতে যায়। বুধবার সকালে ভোররাতে আমরা বাড়ী থেকে বিচালী কিনতে বাঘারপাড়া উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে আসলে সড়কের উপর বিড দেওয়া কিন্তু আমরা অনুভব করতে না পেরে হঠাৎ নসিমনটি ব্রেক মারলে তাৎক্ষণিক সড়কের উপর  উল্টে আমার বড় ভাই তলে পড়ে যায় এবং ঘটনা স্থানে তিনি  মারা যান। তখন আমি নসিমনের উপর থেকে ছিটকে পড়ে যায় সড়কের কিনারে এতে আমার অনেক জায়গায় আঘাত লাগে এবং কেটে যায়।

এ সময় ভোর বেলায় ফরজের নামাজ পড়তে আসা মুসল্লিগণ সড়ক দুর্ঘটনা শব্দ শুনে দ্রুত আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনার স্থানে এসে  পরে আমাকে তাদের এম্বুলেন্স যোগে সদর হাসপাতালে নিয়ে যান।

এই সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার এস আই ইলিয়াস হোসেন ঘটনা স্থান পরিদর্শন করেন। পরে নিহত ব্যক্তির স্বজনেরা সংবাদ পেয়ে ঘটনা স্থানে আসেন এবং পুলিশের সহযোগিতায় নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...