Sunday, July 26, 2026

কুয়াদা ধানের শীষের পক্ষে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর  – ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রাথী  আলহাজ্ব অনিদ্য ইসলাম অমিতের  এর পক্ষে রামনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার  ( ৩০ জানুয়ারী) বিকালে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধানের শীষের প্রচার মিছিলটি কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়, মিছিলটি মণিরামপুর মেইন সড়ক এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াদা বাজারে দক্ষিণ মাথায়  সিরাজসিঙ্গার রাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামনগন যুবদলের সাধারণ সম্পাদক আলীমুজ্জামান ডালিম এর সভাপতিত্বে  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয়তাবাদী দল যশোর সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সদস্য সচিব রাজু আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজ মোল্লা, মোসলেম উদ্দিন যুবকদের সাবেক সহ- সভাপতি আখতারুজ্জামান টগর, যুবদলের  সভাপতি লিটন সরদার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা  আখতারুজ্জামান শান্তি আলতাব হোসেন সরদার,  যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু,  সদস্য সচিব কৃষ্ণ পদ বিশ্বাস, ০৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি  সদস্য শাহাজান হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ডাঃ আলাউদ্দিন ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রেজাউল সরদারসহ রামনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা রামনগর ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মী ও সমর্থকদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অনিদ্য ইসলাম অমিত কে  বিজয়ী করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...