Sunday, July 26, 2026

মোংলায় অপ’হৃত নারি উ’দ্ধার আ”টক ১

Date:

Share post:

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি:

মোংলায় অপহৃত এক নরীকে উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে অপহরণকারী। আজ রোববার বিকেলে কোস্ট গার্ড-এর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গেল ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামের এক নারীকে কৌশলে খুলনার দাকোপ বানিশান্তা এলাকায় অপহরণ করা হয়।

ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, গত ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় ভুক্তভোগীর স্বামী বাণিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন।

এসময় সাগর মোল্লা (২৫) নামের এক অপহরণকারী তাদেরকে অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করা হলে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় আভিযানিক দল অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...