Sunday, July 26, 2026

শ্রীপুরের সোনাতুন্দী হাফেজিয়া মাদ্রাসায় ঐতিহাসিক ১১তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ১১তম বাৎসরিক ওয়াজ মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) আসর নামাজের পর অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মুন্সী মাহাবুবুল ইসলাম। মাহফিলের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন মুফতি নাঈমুজ্জামান সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং মাদ্রাসার উন্নয়নের রূপকার কাজী হাফিজুর রহমান।
মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হক কাইয়ুবী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বড়ইচারা স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওলানা শামসুল হক বেলালী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আব্দুল্লাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবেদ আলী।
অনুষ্ঠানে সোনাতুন্দী এলাকার পাঁচটি মসজিদের ইমাম ও খতিবসহ স্থানীয় আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল উপলক্ষে মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থাও রাখা হয়।

মাহফিলের এক পর্যায়ে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। একইসাথে তিনজন উত্তীর্ণ হাফেজকে পাগরী পরিয়ে দেন প্রধান বক্তা মুফতি নাঈমুজ্জামান সিদ্দিকী।

প্রতি বছরের ন্যায় এ বছরও পাগরী প্রদানের আর্থিক ব্যয় বহন করেন অত্র গ্রামের কৃতী সন্তান এমদাদুল হক (হান্নান)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...