Sunday, July 26, 2026

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ ও মাদুরো ও তাঁর স্ত্রীকে অপ’হরণের প্রতি’বাদে বি’ক্ষোভ

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট।

রোববার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক হাচিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা সভাপতি মাহবুব রহমান মজনু, বাসদ যশোর জেলার অন্যতম নেতা আলাউদ্দিন, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র নিন্দা জানান।
এসময় বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সারাবিশ্বে তাদের শক্তির অপব্যবহার করে আসছে। ভেনেজুয়েলায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। এটাকে এক কথায় অপহরণ করা বলতে হয়। একটা স্বাধীন দেশের ভূখন্ডে ডুকে সে দেশের সরকার প্রধানকে সামরিক অভিযান চালিয়ে উঠিয়ে আনা অমানবিকতা ও স্বেচ্ছাচারিতা।

বক্তারা আরও বলেন, কোনো নিয়ম-নীতি বা আইন-কানুনের তোয়াক্কা না করে ট্রাম্প প্রশাসন যা করেছে, তার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো উচিত। তাঁরা অভিযোগ করেন, যেখানেই খনিজ সম্পদ আছে, সেখানেই যুক্তরাষ্ট্র ‘শান্তি প্রতিষ্ঠা’ করতে চলে যায়।

ভেনেজুয়েলায় প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট মাদুরো-এর অপরাধ ছিল তিনি যুক্তরাষ্ট্রকে তাঁর দেশ থেকে তেল লুটপাট করতে বাধা দিয়েছিলেন এবং মার্কিন লুটেরাদেরকে দেশ থেকে বের করে দিয়েছিলেন। এই কারণেই তাঁকে ইরাকের সাদ্দামের মতো পরিণতি বরণ করতে হলো। এই কুখ্যাত সন্ত্রাসী, লুণ্ঠনকারী যুক্তরাষ্ট্রের পতন না হওয়া পর্যন্ত বিশ্বে শান্তি ফিরে আসবে না। সারা পৃথিবীর সকল অশান্তির মূল এই যুক্তরাষ্ট্র। বক্তারা অবিলম্বে মাদুরো ও তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। সাথে সাথে বাংলাদেশে মার্কিন চরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করারও দাবি করেন তারা।

সমাবেশ শেষে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...