Sunday, July 26, 2026

কুয়াদায় তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবলে  রামনগর বিজয়ী 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোরের কুয়াদায় সদর উপজেলা বিএনপি’র সহযোগিতায় ও  সাবেক এবং বর্তমান ফুটবল খেলোয়াড় বৃন্দের ব্যবস্থাপনায় তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুনামেন্ট -২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  বিকালে (১৭ নভেম্বর )  কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠে রামনগর ইউনিয়ন বনাম আরবপুর ইউনিয়ন মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে রামনগর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে আরবপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। রামনগর ইউনিয়নের পক্ষে বিল্লাল ২৩ মিনিটে -১ টি গোল ও সরাফাত ৩৩ মিনিটে প্লান্টিতে -১টি গোল এবং আরবপুর ইউনিয়নের পক্ষে কাওছার  -১টি গোল করেন। খেলাটি পরিচালনা করেন, রেফারি এসোসিয়েশনের সদস্য আল ইমরান শান্ত ।

রামনগরের সারাফাত ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হওয়ায় তাকে পুরুষ্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তরিকুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের আহবায়ক  এবিএম আখতারুজ্জামান, সদর উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাবেক সম্পাদক কাজী আজম, সাংগঠনিক আশরাফুজ্জামান মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আজিজ, আরবপুর  ইউনিয়ন বিএনপির  সভাপতি খায়রুল বাসার, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদারসহ  বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...