Saturday, July 25, 2026

মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

Date:

Share post:

‎মণিরামপুর প্রতিনিধিঃ

সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ! এ প্রতিপাদ্যকে বাস্তবায়নে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা,প্রাকৃতিক দূর্যোগে ভীতগ্রস্থ না হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সচেতনা মূলক মহড়া প্রদর্শনীর মধ্য দিয়ে দিনটি উৎযাপন করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ।

উপজেলা পরিষদের বটতলায় সোমবার ১৩ই অক্টোবর সকালে ইসলামি রিলিফ বাংলাদেশের সৌজন্যে অনুষ্ঠিত এ সমস্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ সাইফুল ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান,মণিরামপুর পৌরসভা প্রকৌশলী উত্তম মজুমদার,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজা,পৌর সহকারি সচিব মোঃ হেলাল উদ্দীন প্রমূখ।

আলোচনা সভার শেষে মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সাফায়েত হোসেনের সার্বিক তত্বাবধানে স্থানীয় কয়কটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহযোগিতায় ভূমিকম্প,অগ্নিকান্ড,গ্যাস সিলিন্ডার লিকেজে আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করে কিভাবে প্রশমন করা যায় তার কয়েকটি মহড়া প্রদর্শন করে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...