Sunday, July 26, 2026

কালীগঞ্জে রোটারী ক্লাবের উদ্যোগে প্রাথমিকের শিশুদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরন বিতরন

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে রোটারী ক্লাবের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে সাড়ে ৬’শত টি গাছের চারা ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ৪০ নং সানবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে এগুলি প্রদান করা হয়।

রোটারী ক্লাব কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নাজমুল হুদা ডিলাক্্র জানান, পরিবেশ রক্ষায় শিশু শিক্ষার্থীদের গাছ রোপনে উৎসাহিত করতেই গাছের চারা প্রদানের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এ হিসাবে ওই বিদ্যালয়ের ১১০ জন শিশু শিক্ষার্থীর হাতে ৬৫০ টি গাছের চারা প্রদান করেছে। সেই সাথেই শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করতে খাতা ও কলমসহ শিক্ষা উপকরনও প্রদান করা হয়।

বিতরন অনুষ্টানে সংগঠনটির পক্ষে আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব কালীগঞ্জ শাখার সদস্য নাসির আহম্মেদ, ওবাইদুল ইসলাম,মশিয়ার রহমান ও ফিরোজুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...