Sunday, July 26, 2026

যশোরে মুক্তেশ্বরী নদীতে অ’বৈধ বান্দাল বসিয়ে মাছ শিকার – পানির স্রোত ব’ন্ধ বিপাকে হাজারো চাষ

Date:

Share post:

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বুক চিরে প্রবাহিত মুক্তেশ্বরী নদীতে বাঁশের পাটা (বান্দাল) বসিয়ে পানি ও কচুরিপানার স্রোত আটকে মাছ শিকার করছেন কিছু অসাধু ব্যক্তি। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের বিস্তীর্ণ চাষাবাদি জমি পানিতে তলিয়ে যাচ্ছে।

গত কয়েকদিনের ভারী বর্ষণে বিল হরিণার চাষের মাঠগুলোতে পানি জমতে শুরু করে। সাধারণত এসব জমির পানি মুক্তেশ্বরী নদীর মাধ্যমে নিষ্কাশন হয়ে যায়। তবে নদীর প্রবাহ আটকে দেওয়ায় পানি জমে থেকে যাচ্ছে মাঠে। ফলে কৃষকরা আমন ধানের বীজ বপণ করতে পারছেন না।

মাঠ পরিদর্শনে গিয়ে দেখা যায়, অন্তত ১৭ জন ব্যক্তি নদীতে কচুরিপানা ও পানির স্রোত আটকে অভিনব কায়দায় মাছ ধরছেন। এ কারণে নদীর জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে।

স্থানীয় কৃষক মহরম জানান, “হাজার হাজার বিঘা জমি পানিতে তলিয়ে গেছে। আমরা চরম বিপদে আছি। দ্রুত পানি না সরলে বীজতলা তৈরি করতে পারবো না।

একই অভিযোগ করেন মাছচাষি নিখিল বিশ্বাসের স্ত্রীও। তিনি বলেন, “বৃষ্টির কারণে আমাদের মাছের ঘের তলিয়ে গেছে। মেশিন দিয়ে পানি কমাতে পারছি না। মুক্তেশ্বরীতে বান্দাল বসিয়ে মাছ ধরার কারণে পানি নামছে না।

স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, মুক্তেশ্বরী নদীতে অবৈধ বান্দাল উচ্ছেদ না করা হলে আমাদের চাষাবাদ হুমকির মুখে পড়বে।
তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নদীর পানি প্রবাহ স্বাভাবিক করার জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...