Sunday, July 26, 2026

অটোরিকশায় হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচা’পায় বাবা-ছেলে নি’হত

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অসুস্থ বাবাকে অটোরিকশায় হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ছেলে আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সলঙ্গা থানার পুরানা বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অসুস্থ বাবা মান্নান খন্দকারকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন ছেলে জুয়েল খান্দকার। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে নাটোরগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহগুলো পরিবারের লোকজন নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...